গোয়ানঘাট তালামীয শাখার উদ্যোগে ব্যঙ্গ চিত্রের প্রতিবাদ ও ঈদে মিলাদুন্নবী উদযাপনে র‍্যালি


গোয়াইনঘাট প্রতিনিধিঃ

প্রিয় নবীর অবমাননা বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত করেছে।

মুহাম্মদ উসমান গণি 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের সকল মুসলমানদের কলিজায় আঘাত করেছে।  বাকস্বাধীনতার নামে এহেন ঘৃণ্য কাজ করে শতাব্দির নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে এমানুয়েল ম্যাক্রন আখ্যায়িত হয়েছে। তিনি মুসলিম হিসেবে স্ব স্ব অবস্থান থেকে এর নিন্দা জ্ঞাপনের আহবান জানান।


গতকাল (৬ নভেম্বর) শুক্রবার বাদ জুমআহ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র‍্যালি ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ গোয়াইঘাট উপজেলা সভাপতি মাওলানা মছদ্দর আলীর সভাপতিত্বে তালামীযে ইসলামিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাঃ শরীফ উদ্দিনের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। 


পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাদ জুমআহ আংগারজুর আলিম মাদরাসা হতে র‍্যালি বের হয়ে হামদ, নাত পরিবেশন ও বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে  সালুটিকর বাজারে এক সমাবেশে মিলিত হয়।


সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সহ সাধারণ সম্পাদক গুলজার আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম আইনুল, গোয়াইনঘাট উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মুহাঃ বদরুল আমিন। 


অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন সিলেট মহানগর ২২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল কাদির আল হাসান, অর্থ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মাওলানা আমিন উদ্দিন, সালুটিকর বাজার ঈদে মীলাদুন্নবী (সাঃ) বাস্তবায়ন কমিটির সভাপতি জফুর মিয়া, অর্থ সম্পাদক আলহাজ মাসুক মিয়া, আলাজুর রহমান, আব্দুল মুমিন, সাহেদ আহমদ, ফয়েজ আহমদ, উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক দিলোয়ার হুসেন, প্রশিক্ষণ সম্পাদক মুহাঃ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন সদস্য  মুহাঃ আলিম উদ্দিন, মুহাঃ জহির উদ্দিন, সাদিকুর রহমান তানিম, জুয়েল আহমদ, মামুন রশিদ, আখতার হোসেন, আবু তাহের প্রমুখ।

No comments

Powered by Blogger.