আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী মন্ত্রীত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন
==>লাখ কোটি সুন্নী জনতার প্রানের স্পন্দন আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলি হাফিঃ কে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি সেই প্রস্তাব সম্মানের সহিত ফিরিয়ে দিয়েছিলেন। যার প্রত্যক্ষ সাক্ষী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব। ফুলতলি ঈসালে সাওয়াব মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সামনে যা শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন। তাহলে আজ যারা ধর্মপ্রতিমন্ত্রী হিসাবে ছোট ছাহেবকে দেখতে চাই বলে ফেসবুক গরম করে তুলতেছে তারা কারা? যিনি মন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি প্রতিমন্ত্রী হবেন কোন দুঃখে? ও আপনারাতো আবার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পার্থক্য বুঝনা। আপনারা তো লাইক কমেন্টের আশায় আল্লামা ছোট ছাহেব কেই ছোট করতেছেন। আল্লামা ছোট ছাহেব মন্ত্রী, প্রতিমন্ত্রী হবেন কেন তিনার মান-মর্যাদা কি মন্ত্রী প্রতিমন্ত্রীগনের ছেয়ে কম?বরং সামগ্রিক বিচারে অনেক বেশী। আবেগ দিয়ে সব কিছু বিচার করবেন না বাস্তবতার নিরিখে বিবেক দিয়ে বিচার করা শিখুন। আমি ফুলতলি ছিলছিলার সমস্ত ভাইদেরকে অনুরোধ করতেছি আপনারা যারা আল্লামা ছোট ছাহেব হাফিঃ কে মন্ত্রী দেখতে চাই বলে পোস্ট করেছেন অথবা প্রধানমন্ত্রী মহোদয়াকে অনুরোধ করে পোস্ট করেছেন আপনারা আপনাদের পোস্ট মুছে ফেলুন। মনে রাখবেন আমাদের কারনে যেন আমাদের রাহবার আল্লামা ছোট ছাহেব ফুলতলী হাফিঃ এর সম্মানের হানি না হয়।
ধন্যবাদ সবাইকে।
সংগ্রহীত

No comments