গোয়াইনঘাটে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যারা


 গোয়াইনঘাট প্রতিনিধিঃ

নির্বাচন কমিশনের তথ্যমতে আগামী বছরের মার্চ মাসেই ইউনিয়ন পরিষদগুলোতে ভোট হতে পারে, এমন ঘোষণায় আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নব-গঠিত ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ও। নবগঠিত এই ইউনিয়নে আগামী নির্বাচনে ভোটে লড়বার প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যই মাঠে সরব হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।


হাটে-বাজারে, মোড়ে-মোড়ে চা স্টলে ক্রমেই জমে উঠছে নির্বাচনী আলাপ আলোচনা। নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে নানা রকম ভাবে এলাকা ঘুরে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সব মিলে মাঠ জুড়ে এখন আগাম ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ৯ টি ওয়ার্ড নিয়ে গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ গঠিত হয় চলতি ২০২০ সালে।


নবগঠিত এই ইউনিয়নে আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠে সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপির দলীয় নেতাকর্মীরাই বেশি সরব রয়েছেন। আওয়ামিলীগ, বিএনপি সহ সতন্ত্র অনেকেই নিজেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষাণা দিয়ে নানা উছিলায় জনগণের কাছে যাচ্ছেন।

এখন পর্যন্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় রয়েছেন যারাঃ

আওয়ামিলীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন, আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, মোয়াজ্জম হোসেন রিপন ও আবুল খয়ের। এদের মধ্যে গোলাম কিবরিয়া হেলাল গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন, এবং তিনি অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ছিলেন, অনেকেরই ধারণা দলীয় সমর্থন কিংবা নৌকা প্রতীকে তিনিই নির্বাচন করবেন। এবং আবুল খয়ের (মেম্বার) তিনি ও বর্তমানে ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান এর দায়িত্বে রয়েছেন।

এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপি'র আহবায়ক সদস্য মেম্বার আব্দুস শুকুর।  গোলাম সরোওয়ার । তারা প্রত্যেকই দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে দল কাকে মনোনয়ন দিবে তা এখনো নিশ্চিত নয়। মেম্বার ইউনিয়ন বিএনপি'র আহবায়ক সদস্য আব্দুস শুক্কুর বলেন, অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল এবং আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের কিংবা আওয়ামীলীগের যে কোন হেভিওয়েট  প্রার্থীর সাথে, দলীয় মনোনয়ন পেলে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি-ই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে সতন্ত্র প্রার্থীদের তালিকায় রয়েছেন, প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, প্রভাষক এরশাদ আলী ও মাওঃ ইজ্জত উল্ল্যাহ। তারাও নিজ নিজ অবস্থান থেকে মাঠে ময়দানে সরব রয়েছেন।

ইউনিয়নের সাধারণ ভোটাররা মনে করেন, নবগঠিত এই ইউনের আগামী দিনের নেতৃত্বে একজন সৎ কর্মঠ, মেধাবী, তরুণ, শিক্ষাবান্ধব কাউকে নির্বাচিত করা প্রয়োজন। কিন্তুু কে হবেন নবগঠিত পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আগামি দিনের কাণ্ডারী? তা নিশ্চিত হতে হলে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত।

No comments

Powered by Blogger.