গোয়াইনঘাট নন্দিরগাঁও ইউনিয়নে প্রবাসী কল্যাণমন্ত্রীর রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
Covid-19 করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও তাঁর সহধর্মিণী নাসরিন আহমেদ এবং একান্ত সচিব আহমেদ কবিরের রোগমুক্তি কামনায় গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাঁও ইউনিয়নে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৫ই নভেম্বর রাত ৯ঃ০০টায় উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মিসবাহ আহমদ,আহবায়ক কমিটির সদস্য আরিফ মাহমুদ শাহিন, খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ লায়েক, আওয়ামী লীগ নেতা মদরিছ আলী সিকদার, হাবিবুর রহমান, মুহিবুর রহমান, আজির উদদীন, সমির আহমদ, যুবলীগ নেতা বিলাল আহমদ, নিজামুদ্দিন, ছাত্রলীগ নেতা গুলজার আহমদ, ইয়ামিন, মাসুম আহমদ, জয়নাল ও নাহিদ সুবহানসহ গ্রামের ময়মুরুব্বিয়ানের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আরোগ্য কামনা করা হয়।
গতকাল বুধবার (৪ নভেম্বর) প্রবাসি কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রী ইমরার আহমদের একান্ত সচিব কবির আহমদ।
উল্লেখ্য চারদিন আগে মন্ত্রীর সহধর্মিনী অধ্যাপক নাসরিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হন।
একইসাথে মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবিরও করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে তাঁরা সকলেই বাসাতেই আছেন এবং শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই।
দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ।

No comments