কোম্পানীগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী ও ছেলের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইকবাল হোসেন ইমাদ
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী জলাল মিয়া (৪৮) ও ছেলে ফেরদৌসের উপর গতকাল বিকালে উপজেলা সদরে একদল দুর্বৃত্বরা হামলা করে। উক্ত হামলায় ছেলে ফেরদৌস গুরুতর অাহত হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অাছে। উক্ত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৬ নং দঃ রণিখাই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন নিয়ে উপজেলা হাসপাতালে ফেরদৌস কে দেখতে অাসেন। তিনি অাহত পরিবারকে শান্তনা দেন ও সুষ্ট বিচারের দাবী জানান। উক্ত হামলায় জড়িতদের শাস্তির দাবি ও তীব্র নিন্দা প্রকাশ করেন।
মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী জালাল মিয়া (৪৮) জানান- গতকাল বিকাল ৩ ঘটিকায় একদল সন্ত্রাসী তাদের উপর অাক্রমন করে এবং ব্যাপক মারধর করে। তাদের ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এমতাবস্থায় ছেলে ফেরদৌস গুরুতর অাহত হয়। অামরা এর সুষ্ট বিচার চাই। হামলাকারীদের অাইনের অাওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

No comments