আনজুমানে আল ইসলাহ জেদ্দা শাখার নামাযের চিরস্থায়ী ক্যালেন্ডার প্রকাশ

গত ২২ আগস্ট, রবিবার বিকাল ৩ টায় সিলেট নগরীর  অভিজাত একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত ‘কারবালা ও আশুরা : তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক সেমিনারে  আল ইসলাহ সৌদিআরব জেদ্দা শাখার উদ্যোগে নামাজ, সেহরি ও ইফতারের সময়সুচীর স্থায়ী ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

ক্যালেন্ডার প্রকাশ


উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, আনজুমানে আল ইসলাহ ইউকে’র সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েছুজ্জামান, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট মহানগর তালামীযের সভাপতি এসএম মনোয়ার হোসেন, সিলেট (পূর্ব) জেলা সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী,  জেদ্দা আল ইসলাহ’র সভাপতি মো. শামসুল ইসলাম এবং সিলেট মহানগর তালামীযের  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

No comments

Powered by Blogger.