দশগাঁও নওয়াগাঁও হাইস্কুল এন্ড কলেজে পেলো তিন কোটি ছত্রিশ লক্ষ টাকার চারতলা বিল্ডিং ।

সৈয়দ হেলাল আহমদ বাদশা::

ছবিতে দেয়া এ ভবনটির কাজ শুরু করার জন্য আজ 9 - 8 - 2020 রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকার সময় স্হান নির্বাচন ও সরেজমিন পরিদর্শনে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি সাবেক বারংবার নির্বাচিত গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউ/পি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,অধ্যক্ষ খলিলুর রহমানসহ শিক্ষক/ শিক্ষিকা ও কমিটির সদস্যবৃন্দ।


   গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালককে সাথে নিয়ে সরজেমিনে স্হান পরিদর্শন করে কাজ শুরুর যাবতীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

  অভিনন্দনপ্রাপ্যতা ও কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ যাদের নিকট, মাননীয় প্রধানমন্ত্রী, সিলেট-৪ নির্বাচনী এলাকার শিক্ষার আলোকবর্তিকা মাননীয় প্রবাসীমন্ত্রী,  জননেতা ইমরান আহমদ এমপি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আব্দুল হাকিম চৌধুরীকে বিদ্যালয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মুরব্বি মজর আলী, মনফর আলী, লুৎফুর রহমান, ওয়ার্ড সদস্য আপ্তাব আলি, নাছির উদ্দিন, মাষ্টার আব্দুল জব্বার, সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক এম এ মতিন, আমির উদ্দিন, আশরাফ জামিল লায়েক, ইয়ামিন, অসিম চন্দ,অনিক চন্দ, জয়নাল প্রমুখ।

No comments

Powered by Blogger.