জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের গোয়াইনঘাট উপজেলা শাখার নন্দিরগাঁও ইউনিয়ন কমিটি গঠন


গোয়াইনঘাট প্রতিনিধি

মরহুম জননেতা এম তৈয়বুর রহমানের হাতে গড়া ১৯৮০ সালে বৃহত্তর জৈন্তিয়া ছাত্র সংগঠন। তারই উত্তরসূরী মারা। তৎকালীন সময়ে জৈন্তাপুরি নামে আমরা পরিচিত ছিলাম। মরহুম এম তৈয়বুর রহমানের উদ্যোগে গঠিত বৃহত্তর জৈন্তিয়া ছাত্র পরিষদের কল্যাণে আমরা জৈন্তাপুর নামের বিস্তার লাভ করে সুনামের সহিত দেশে ও বিদেশে বৃহত্তর জৈন্তার পরিধি বৃদ্ধি করতে পেরেছি। যারা জৈন্তাপুরি বলে খাটো চোখে দেখত তারা আজ আমাদের অনুসরণ করছে। এই সংগঠনের মাধ্যমে আমরা বৃহত্তর জৈন্তার বড় রকমের সকল দাবী ধাওয়া আদায় করতে সক্ষম হয়েছি। যা আজও বহমান, তারই ধারাবাহিকতায় বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ কাজ করে যাচ্ছে।

৭ নভেম্বর শনিবার বিকাল ৪ঃ০০টায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের আয়োজনে নন্দিরগাঁও ইউনিয়ন কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল এই কথাগুলো বলেন। সাবেক ওয়ার্ড সদস্য আফতাব উদ্দিনের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ জয়নাল আবেদীন। যুগ্ন-আহবায়ক গোয়াইনঘাট উপজেলা শাখা জৈন্তিয়া কেন্দ্রীয় কমিটি মোঃ লুৎফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সদস্য কেন্দ্রীয় কমিটি এমদাদুল হক তুহিন, সদস্য গোয়াইনঘাট উপজেলা শাখা শিক্ষক আইয়ুব আলী, যুগ্মসাধারণ সম্পাদক কেন্দ্রীয় পরিষদ অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সদস্য গোয়াইনঘাট উপজেলা শাখা এডভোকেট আব্দুল আলী, ভূমি অফিসার সালুটিকর এস এম বোরহান উদ্দিন, শিক্ষক ফারুক আহমেদ শিপন, সাংবাদিক আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ শামীম, ওয়ার্ড সদস্য আজির উদ্দিন।

উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি মোঃ ইউনুস আলী, সহ সভাপতি আজিজুর রহমান, আজিরউদ্দিন, এনামুল হক, রুহুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলাজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী, জিয়াউল হক, বাবুল মিয়া, জয়নাল আবদীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হেলাল আহমদ বাদশা, ফয়সাল আহমদ, ইমাম উদ্দিন, কোষাধক্ষ্য আসাদুজ্জামান সহ ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত জৈন্তিয়া নন্দিরগাঁও ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

সম্মানিত সদস্যবৃন্দ হচ্ছেন, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, কামরুল হাসান আমিরুল, এডভোকেট আব্দুল আলী, ফারুক আহমদ শিপন, হাফেজ বশিরুজামান চৌধুরী, আমিনুর রশীদ শামীম, মিসবাহ আহমদ, রফিক আহমদ মহল্লি ও রহিম উদ্দিন মেম্বার।

No comments

Powered by Blogger.