উপজেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, দশগাঁও নওয়াগাও হাই স্কুল এন্ড কলেজ
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে উপজেলা পর্যায়ে,২০২০-২১ অর্থবছরের অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন ও উদ্যোগ গ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ বিদ্যালয়ে হতে অনলাইনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কুইজ প্রতিযোগিতার অনলাইনে শুভ উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, সিলেট বিভাগ।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ।
প্রতিযোগিতার বিজয়ীরা হলেন মোঃ শাহাবুদ্দিন দশম শ্রেণী, আশরাফুল ইসলাম আবিদ দশম শ্রেণী, মুরাদ চৌধুরী দশম শ্রেণী।
পরবর্তীতে তারা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় প্রতিযোগীগন ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাগণ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও বর্তমান ৭নং নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস, কামরুল হাসান আমিরুল।

No comments