কোম্পানীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদ সভা
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় খাগাইল বাজারে অাজ বিকেল ৪ টায় এক বিশাল প্রতিবাদ সভার অায়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য প্রধানকালে ৬ নং দঃ রণিখাই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদ। তিনি বলেন- বহিরাগত সন্ত্রাসী হামলা সহ্য করা হবে না। একজন জনপ্রতিনিধির পরিবারের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবী করেন। তিনি অারো বলেন- প্রশাসন উপযুক্ত বিচার ব্যবস্থা না করলে অামরা অান্দোলনে নামতে প্রস্তুত। সকলকে একতাবদ্ধ থাকার অাহবান জানান ইকবাল হোসেন ইমাদ।
এসময় অারো বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ অাওয়ামীলের বিভিন্ন নেতৃবৃন্দ, জমিয়ত নেতা মাওঃ সুহেল অাহমদ।বক্তরা সন্ত্রাসী হালমার তীব্র নিন্দা ও সুষ্ট বিচারের দাবী জানান। মুরব্বি উস্তার মিয়ার সভাপতিত্বে সকলে একবাক্যে সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করার অঙ্গীকারবদ্ধ হোন।

No comments