গোয়ানঘাট নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ ভাতা নিশ্চয়তার আওতায় গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দীরগাঁও ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতার কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে তাদের ভাতা দেবে সরকার।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, কামরুল হাসান আমিরুল ৩ নং ৪ নং ওয়ার্ডে( আঙ্গারজুর ও নওয়াগাঁও) গ্রামের নিজ নিজ মেম্বারগনের মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে ভাতার কার্ড বিতরন করেন।এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী শিশুরাও দেশের ভবিষ্যৎ। প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে তাদের লেখাপড়া শেখানোর জন্য স্কুলে ভর্তি করাতে হবে।
প্রতিবন্ধী শিশুদের বাবা-মায়ের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘আপনাদের বাচ্চাদের লেখাপড়া শেখান। তাদের স্কুলে পাঠান। আপনাদের মতো আপনার ছেলেমেয়েদের যেন বস্তিতে বসবাস করতে না হয়। তারা লেখাপড়া শিখে বড় চাকরি করবে। আঙ্গারজুর ও নওয়াগাও (৩ ও ৪ নং ওয়ার্ড) আজ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীগণের নিকট নিজ নিজ মেম্বারগণের মাধ্যমে বই হস্তান্তর করা হলো।
তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদ এমপি-কে সর্বকালের সর্ব বৃহৎ ভাতা প্রদানের জন্য।

No comments