সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট:: বোর্ড পরীক্ষায় ধারাবাহিক সাফল্য, গোয়াইনঘাট উপজেলার মধ্যে একাধিকবার শ্রেষ্ঠ ফলাফল অর্জন। আপনার সকল সুযোগ সুবিধা সহ দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ
আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম। ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে সকাল ৭টা থেকে। এই আবেদন করা যাবে আগামী ২০শে আগস্ট পর্যন্ত। তবে এবার শুধু অনলাইনের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে এ ভর্তির আবেদন করা যাবে।সব প্রক্রিয়া শেষ করে আগামী ১৩ থেকে ১৭ই সেপ্টেম্বর কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল থাকছে। তবে, অন্যান্য কোটা নিয়ে প্রস্তাবিত খসড়া নীতিমালায় কোনো কিছু উল্লেখ করা হয়নি। অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।প্রসঙ্গত, এবার দেশের সরকারি-বেসরকারি ৭ হাজার ৪৭৪টি কলেজের একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে। আর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।তারা সবাই ভর্তি হলেও আরও ৮ লাখ আসন খালি থাকবে। কলেজ অফিসে এসে ফ্রি তে আবেদন করা যাবে। যোগাযোগ খলিলুর রহমান (অধ্যক্ষ)০১৭১৪৪২৬০৪৮, সাজ্জাদুর রহমান (সাজ্জাদ)০১৭২৬১৪৭৮০৭।
No comments