লতিফিয়া ইমাম-মুয়াজ্জ্বিন কল্যাণ পরিষদ গঠন।।

বড়লেখা প্রতিনিধিঃ 

আজ ৮ আগষ্ট (বুধবার) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জ্বিনদের নিয়ে গঠন করা হয়েছে "লতিফিয়া ইমাম-মুয়াজ্জ্বিন কল্যাণ পরিষদ"।
 বড়লেখা পৌর শহরস্থ রেলওয়ে জামে অনুষ্টিত কমিটি গঠন সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন লঘাটি শাহখাজা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান সৎপুরী।

বড়লেখা রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা কুতবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি কে. এম ছালেহ আহমদ কবীর, ফকিরবাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বাজী আব্দুল মুমিত, গাজিটেকা দারুল ক্বিরাতের নাজিম মুহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. আব্দুল লতিফ, ক্বারী সোসাইটির সেক্রেটারি মাও. আমানুর রহমান, ইমাম ও খতিব আব্দুল হান্নান, ছাত্র সংগঠক নুরুল ইসলাম, রুহুল আমীন,  আতিকুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে মাওলানা কুতবুল আলমকে  সভাপতি, তালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবুশ শহীদকে সম্পাদক, নিজবাহাদুর জামে মসজিদের খতিব মাওলানা  সাইফুর রহমান সিদ্দিকীকে যুগ্ম সম্পাদক,  গাজিটেকা বাঁশতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ গুলজার আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে  ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

No comments

Powered by Blogger.