কবিতা | বিশ্বে বেহাল দশা- কবি বদরুল ইসলাম | আমন্ত্রণ বাংলা। Subscribe
বিশ্বে বেহাল দশা
বদরুল ইসলাম
বিশ্বে আজ বেহাল দশা, নেই কারও স্বাধ্য
করোনার কাছে নত সবই যেনও বাধ্য।
নেই কাজ, মহামারি সারা বিশ্ব অন্ধ
নেই আর রেশারেশি,নেই কোন দন্ধ।
রাজনীতি,সমাজনীতি সবই যেনও বন্ধ
জ্ঞাণী,গুণী,পন্ডিত যত, সবই যেন অন্ধ।
সরকার, প্রশাসনের হুশিয়ারি কড়া আর
বন্দি, লক ডাউনে ঘরে ঘরে সব'ই তার।
নব কথা ছন্দমালা নিয়ে এলো করোনা
হোম কোয়ারেন্টাইন আজও সবে বুঝেনা
সামাজিক দূরত্ব নিয়ে এলো দ্বন্দ্ব
হাঁচি,কাশি রোধে আজ সমাজবেদে ছন্দ
শিক্ষা প্রতিষ্ঠান যত, সবই আজ বন্ধ
দেশে আজ লক ডাউন,দোকানপাট বন্ধ।
মসজিদে মুসল্লি আছে,অধিক হলে উষ্ণ
জন পাঁচ-এক জামাতে অধিক হলে প্রশ্ন।
সাধারণ জনতার আজও মনে সংশয়
করোনার আবরণে সবই আজ ধ্বংসয়।
ত্রাণ নিয়ে চুরাচুরি,দেশে আজ দ্বন্দ্ব
অসাধুর কাছে আজ অসহায় অন্ধ।

No comments