মুজিববর্ষ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সৈয়দ হেলাল আহমদ বাদশাঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী " মুজিববর্ষ " উদযাপন উপলক্ষে ৩ টি করে গাছ লাগান স্লোগান কে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের  পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের স্হানীয় বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়, বিন্নাকান্দি এম সাইফুর রহমান বিএম কলেজ,বিন্নাকান্দি আবেদিয়া মাদ্রাসা,রাতারগুল সোয়াম ফরেস্ট  সহ গুরুত্বপূর্ণ  স্হানে বৃক্ষরোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক,সহ সভাপতি ফয়েজ উদ্দিন,শামিম আহমদ লিটন,মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, মন্জুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ,শামিম আহমদ, ইয়ামিন উদ্দিন,তজম্মুল আলী,নাজিম কামরান, ০৬ নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রেজওয়ান আহমদ,সাইফুল ইসলাম, মুকরামিন আহমদ সাইমুন, মিজান আহমদ, লুৎফুর রহমান, ইকবাল,আতিক,জিয়াব,সুমন,শিমুল,সায়েম,কাওসার,দিলমুন,মুমিতুর,ইমরান,ফয়সল,শাহেদ প্রমুখ।

No comments

Powered by Blogger.