রিক্সা চালকের কন্ঠে কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের সংগীত শুনে রিক্সা উপহার দিলেন হৃদয়বান ব্যক্তিবর্গ
আমন্ত্রণ বাংলা ডেস্কঃ " কি দিয়ে তোমার গুণগান লিখি, কি দিয়ে তোমার প্রশংসা গাই "
কবি মুজাহিদ ইসলাম বুলবুল এর সংগীত
মনে আছেতো সেই রাতের রিক্সা ড্রাইভার ভাইয়ের কথা? গত ১৬ জুন ২০২০ রাতে প্রখ্যাত ইসলামি সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল'র লিখা সংগীত না'তে রাসুল (স.) এটি গেয়ে অগণিত আশিকে রাসুলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, মনেতো আছে তার কথা?
যে না'তটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহুর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে কানাচে। বলতে গেলে সপ্তাহখানেক ভাইরাল'ই ছিল। অনেকেই তার কন্ঠে মুগ্ধ হয়েছিলেন। মুগ্ধ হয়েছিলেন খেটে খাওয়া এক যুবকের রাসুল (স.)-এর প্রতি ভালোবাসা দেখে।
এরই ধারাবাহিকতায় কয়েকজন হৃদয়বান ভাইবোন তাকে একটি নতুন রিক্সা হাদিয়া দেয়ার উদ্যোগ নেন।আলহামদুলিল্লাহ, আজ (০৭ জুলাই ২০২০) হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সোবহানীঘাট, সিলেট'র স্বনামধন্য অধ্যক্ষ হযরত আল্লামা কমরুদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলি'র মাধ্যমে রিক্সাটি হাদিয়া স্বরুপ সেই ভাইকে দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা শাহিদ আহমদ, প্রমুখ।
আল্লাহ! আমাদের সকলের অন্তরকে হুব্বে রাসুল (স.)-এর নূর দিয়ে আলোকিত করে দাও। হালাল রুজি দিয়ে জীবনযাপন করার তাওফিক দাও।
আমীন.......

No comments