প্রিন্সিপাল আল্লামা মুফতি আব্দুল বারী (রহ:)এর ইসালে সাওয়াবঃ- দোয়া কামনায় ক্বারী মাহমুদ হোসাইন মাক্কী

শামসুল উলামা,আল্লামা ফুলতলি ছাহেব কিবলাহ (রহ)_এর স্নেহধন্য→

প্রিন্সিপাল আল্লামা মুফতি মাওলানা আব্দুল বারী (রহ) এর ১ম ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল।

~সংক্ষিপ্ত জীবনি----
আল্লামা মুফতি মাওলানা আব্দুল বারী (রহ:)
 সিলেট জেলার,জকিগঞ্জ উপজেলায় নিভৃত পল্লি নীলাম্বরপুর,বালাউট গ্রামে জনাব মরহুম মুনশী ইব্রাহিম আলীর ঘরে ১৯৪৫ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন ।তাঁর পিতা গ্রামের সহজ সরল একজন ইমাম ছিলেন।আল্লামা মুফতি আব্দুল বারী (রহ:) ছিলেন _শামসুল উলামা,আল্লামা ফুলতলি ছাহেব কিবলাহ (রহ:) এর বড় ছাহেব জাদা _আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী _বড় ছাহেব কিবলাহ মাঃজিঃআঃ এর সমবয়সিদের মধ্যে খুব প্রিয় ব্যক্তি।এছাড়া তিনি,মাওলানা বোরহান উদ্দিন(বালাউটির) সহপাঠী ছিলেন।
ইছামতী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ,মাওলানা মাশুক আহমদ,
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ,মাওলানা নুরুল ইসলাম এবং মাওলানা মেশাহিদ আহমদ কামালি এর প্রিয় সহপাঠী ও বন্ধু ছিলেন।

~শিক্ষা জীবন ~ঃ
ছোট বেলা থেকে প্রখর মেধা ও ধী-শক্তির অধিকারী ছিলেন।ছাত্রজীবনেই তাঁর মেধা ও প্রতিভার স্ফূরণ ঘটে। নামায, রোযা, ইবাদত-বন্দেগী ও শরীয়তসম্মত জীবন যাপন ছিলো তাঁর জীবনের ধ্যান-জ্ঞান।তিনি সরাসরি ফুলতলি ছাহেব কিবলাহ (রহ:) এর ছাত্র এবং আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস সাহেবের ছাত্র ছিলেন ।ফুলতলি ছাহেব কিবলাহ (রহ) এর নিকট থেকে দারুল কিরাতের সনদ গ্রহণ করেন।বাদেদেওরাইল ফুলতলি কামিল(এম.এ)মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।
আট্রগ্রাম আমাজাদিয়া দাখিল মাদ্রাসা থেকে "দাখিল।
ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে, আলিম | ঢাকা আলিয়া থেকে ফাজিল এবং কামিল পাশ করেন। সৌদিতে মক্কা শরীফের মসজিদে হারাম শরীফের' বড় বুজুর্গ হযরত আব্দুল কাদির জীলানি (রহ.) এর অন্যতম বংশধর মুহাম্মদ আহমদ জিলানি মাঃজিঃআঃ এর কাছ থেকে(৪বছর শিক্ষা অর্জন,কর্মের পাশাপাশি) ইলমে তাফসীরের সনদ লাভ করেন।

~কর্ম জীবন ~:
আল্লামা মুফতি মাওলানা আব্দুল বারী(রহ:)
শিক্ষকতার মধ্যে দিয়েই কর্ম জীবন শুরু করেন। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানে ইলমে দ্বীন ও ইলমে হাদীসের খেদমতে প্রথম কর্ম জীবন অতিবাহিত করেন।কামিল পাশ করার পর তিনি প্রথম _নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা,কমলগঞ্জ এ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।এর পর ধোলতাজল তাজিয়া মোবাশ্বিরিয়া  সিনিয়র ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। চিথলিয়া,কমলগঞ্জ,দিড়াই,এসব জায়গায় খুবই পরিচিত ছিলেন।মাদরাসা কর্তৃপক্ষ, সহকর্মী ও শিক্ষার্থী সকলের নিকট তিনি খুব প্রিয় ছিলেন(ছাত্রদের মুখে শোনা)।খুব সহজেই মানুষের মনে জায়গা করে নিতেন। তবে বাতিলের বিরুদ্ধে রুখে দাড়ানো ছিল খুবই কঠোর, কেউ ভুল ফতোয়া দিলেই " হাদিসের আলোকে দাঁত ভাঙ্গা জবাব দিতেন।এছাড়া মক্কা শরীফের বিশ্ববিখ্যাত, উম্মুল কুররা ইউনিভার্সিটির " শিক্ষকের দায়িত্ব পালন করেন।আমার নিজের চোখে দেখা। মক্কা শরীফের বাঙ্গালি আলিমের মধ্যে একজন বড় আলেমে দ্বীন ছিলেন এবং সবাই খুবই সম্মান করতেন।
~১৯৭৭ ইংরেজির শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের আমন্ত্রণে সাড়াদিয়ে সৌদিতে পারি জমান। সৌদি সুপ্রিম কোর্টের আরাবিক ট্রান্সলেটর( মুতারজাম) হিসাবে দায়িত্ব পালন করেন।"পাশাপাশি জেদ্দা শহরের গুলিল এড়িয়া এক জামে মসজিদের খতিব এবং ইমাম হিসেবে প্রায় ৫বছর দায়িত্ব পালন করেন।এর পর প্রায় ৩৫ টি বছর মক্কা শরীফ হাজীদের খেদমতে(খাদেমুল হুজ্জাজ হিসেবে) নিয়োজিত ছিলেন।বিশেষ করে হাজীদের খেদমতে দৃঢ় চেষ্টা ছিল।
~২০১৪ সালের ২রা ডিসেম্বর মক্কা শরীফের" পবিত্র কাবা ঘরে তাওয়াফ করা অবস্থায় "ব্রেইন স্ট্রোক" করেন। বহু দিন অসুস্থ থাকার পর ২০১৫ সালের ১৫ই মে পবিত্র ভুমি মক্কা শরীফ ছেড়ে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে 'ঢাকায় শেখ মুজিব মেডিকেল এ চিকিৎসার ফলে প্রায় সুস্থ হয়ে উঠেন আলহামদুলিল্লাহ।
২৩শে জুন ২০১৯ ইংরেজি রবিবার সিলেটের বেসরকারি হাসপাতাল " পার্কভিউ মেডিকেলে " চিকিৎসাধীন অবস্থায় "ভোর ৪ঃ৪৫ মিনিটে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন! ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ঐ দিন বাদ আসর বালাউট শাহী ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির উপস্তিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এর পর বালাউট শাহজার মোকাম প্রাঙ্গণে সমাহিত করা হয়। উনার রেখে যাওয়া একমাত্র প্রতিষ্ঠান "বালাউট আল বারী ইবতেদায়ী মাদ্রাসা (২০০৪ইং এ প্রতিষ্ঠা করেন)। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে এবং দুই ছেলেসহ অসংখ্য গুনগাহী রেখে যান।

‌🤲আপনারা সকলের কাছে দোয়া প্রার্থী।আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের  আ'লা মাকাম দান করেন এবং তাঁর রেখে যাওয়া খেদমতগুলো কবুল করেন। আমীন,,,,,,,,,,,,
---------------------দোয়া কামনায় -------------------------
~ক্বারী মাহমুদ হোসাইন মাক্কী~
____ছাহেব জাদায়ে মুফতি আব্দুল বারী ।

No comments

Powered by Blogger.