হাজী সোনাউল্লার মৃত্যুতে ইউ/পি চেয়ারম্যান আমিরুল সাহেবের শোক প্রকাশ।

গোয়াইনঘাট প্রতিনিধি ::  উত্তর সিলেটের প্রবীণ মুরব্বী আলহাজ্ব সোনা উল্লাহ (সাবেক মেম্বার) ইন্তিকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৭নং নন্দিরগাঁও ইউ/পি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের শোক প্রকাশ।

উত্তর সিলেটের সুপরিচিত ব্যক্তিত্ব,পিয়াইন পরগনার  বিশিষ্ট মুরব্বী, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী, জনাব আবদুল লতিফ বাবুল এর শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব মোহাম্মদ সোনা উল্লাহ সাবেক মেম্বার আজ ২৩শে জুন (মঙ্গলবার) বাংলাদেশ সময় বাদ ফজর তাঁর নিজ বাস ভবন সিলেটের সালুটিকর হাউসে  ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।মরহুমের দুই ছেলে, তিন মেয়ে এবং আত্মীয় স্বজনসহ ও দেশ-বিদেশে অসংখ্য অগণিত শুভাকাঙ্খী রেখে গেছেন।মরহুমের প্রথম জানাযা আজ বাদ জোহর সিলেট শহরের বাদামবাগিচা জামে মসজিদে এবং দ্বিতীয় জানাযা তাঁর নিজ গ্রাম আঙ্গাঁরজুর আলিম মাদরাসা প্রাঙ্গনে বাদ আছর অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মরহুম মোহাম্মদ সোনা উল্লাহ এর মৃত্যুতে এস কামরুল হাসান আমিরুল বলেন আলহাজ্ব সোনা উল্লাহ মেম্বার এর ইন্তিকালে পিয়াইনগুল পরগনার আপামর জনসাধারণ এক মহান ব্যক্তিত্বকে হারালো, যা কখনও পূরণ হবার নয়। তিনি তাঁর মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য যে, আলহাজ্ব মোহাম্মদ সোনা উল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আল্লাহ তা'আলা যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফৈরদাউসের মেহমান হিসেবে কবুল করেন,আ-মীন।

No comments

Powered by Blogger.