মৌলভীবাজারে দুই দিনে করোনা আক্রান্ত ৬৮জন

মৌলভীবাজারে আমন্ত্রণ নিউজ: মৌলভীবাজারে  দুই দিনে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ জন। আক্রান্তদের বেশীরভাগ মৌলভীবাজার সদর উপজেলার।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে  জেলা সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানান, এই নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে মোট  ৩৫২ জনে। যাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন এবং মারা গেছেন ৪ জন।
গতকাল জেলায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪৫ জন এবং আজ  মঙ্গলবার ২৩ জন। আজকের ২৩ জনের মধ্যে রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১১ জন ।
এর আগে গতকাল জেলায় আক্রান্ত হন ৪৫ জন। তাদের মধ্যে সদরে ১৬ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, জুড়িতে ৩ জন, কমলগঞ্জে ৭জন, শ্রীমঙ্গলে  ৫ জন এবং বড়লেখায় ৮ জন রয়েছেন।
 সারাদেশে চড়িয়ে পড়ছে করোনা ভাইরাস,  সাধারণ জনগন সহ সবাই মনে করছেন মানুষের অসচেতনতায় দিন দিন আক্রান্তের সংখ্যা ব্যাপক আকার ধারণ করছে।
ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে সবার সচেতনতা বৃদ্ধি করতে হবে।
 করোনা হলে ঘর থেকে বেড় না হয়ে ঘরেই থাকুন,
মৌলভীবাজারে করোনা রুগীর অসচেতনতায় আরও আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারন হয়ে দাড়িয়েছে।

No comments

Powered by Blogger.