গোয়াইনঘাট উপজেলা বিএনপি'র আহবায়ক লুৎফুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া, আব্দুল হাকিম চৌধুরী শোক প্রকাশ


 গোয়াইনঘাট প্রতিনিধিঃ

গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান আর নেই। শনিবার সকালে সিলেট মাউন্ট এন্ডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাউ ইউনিয়নের মিত্রিমহল গ্রামে।


গোয়াইনঘাট উপজেলা বিএনপি'র আহবায়ক লুৎফর রহমানের আকস্মিক মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একজন রাজনৈতিক ও সালিশ ব্যক্তিত্ব সদা হাস্যজ্জল লুৎফর রহমান কে হারিয়ে উপজেলাবাসী চরম হতাশায় পড়েছেন। কান্নায় ভেঙে পড়ছেন তারা। 


শনিবার ভোরের  দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


শনিবার ভোরে হঠাৎ এক বার বমি হলে তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।


এলাকার বিভিন্ন জটিলতাসহ নানা বিষয়ে ও এলাকার উন্নয়নে তিনি অবিচল ছিলেন। রাজপথ থেকে ওঠে আসা কর্মীবান্ধব এই সাহসী নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে উপজেলাজুড়ে শোকে মুহ্যমান। শহর থেকে গ্রাম দলমত নির্বিশেষে সবাই একজন কর্মীবান্ধব নেতার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ছে। 


তাহার আকস্মিক মৃত্যুতে দল-মত-নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সাংগঠনিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মৃত্যুকালে তাহার এক মেয়ে ও দুই ছেলে সহ রয়েছেন অনেক গুনগ্রাহী।


তাঁর মৃত্যুতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান বলেন স্বল্প সময়ের পরিচয়ে তাঁর অবদান ভুলার মত নয়। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সার্বিক উন্নয়নে তার রয়েছে অগ্রণী ভূমিকা ও অনস্বীকার্য অবদান।



এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল হাকিম চৌধুরী জানান লুৎফুর রহমান শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক ছিল, দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রিয় একজন মানুষ ছিল লুৎফুর রহমান। তার মৃত্যু শুধু নন্দিরগাঁও ইউনিয়ন নয় গোটা উপজেলার জন্য একটি বিরাট ক্ষতির কারণ। তার মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলা তথা সিলেটবাসীর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

আজ বাদ আসর তাঁহার নিজ গ্রামের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বস্তরের মানুষ জন বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

No comments

Powered by Blogger.