বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী'র নববর্ষের শুভেচ্ছা


গোয়াইনঘাট প্রতিনিধিঃ

গোয়াইনঘাট জৈন্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা বাসীকে ইংরেজি নববর্ষ ২০২১ এর শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। ইংরেজি নববর্ষ ২০২১ শুরু হতে আর মাত্র আজকের দিন বাকী আছে। শুভ নববর্ষ ২০২১ এর কাউন্ট ডাউন ইতিপূর্বে শুরু হয়ে গেছে। পুরো বিশ্ববাসী প্রত্যেক বছর নববর্ষের দিনটিকে জাকঝমক পূর্ণভাবে উদযাপন করেন।


পুরাতনকে পাল্টে জায়গা করে নিবে ২০২১ সালের নতুন ক্যালেন্ডার। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাবে সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করবে। নতুন বছরকে ঘিরে নেটিজেনরা লিখছে তাদের নতুন চিন্তা-ভাবনার কথা। স্বাগত জানাচ্ছে ইংরেজি নববর্ষকে।



ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভ কামনা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নতুন বছর যেন আপনাদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনুক। পুরনো বছরের ভুলগুলো শুধরে সমস্ত ইতিহাস থেকে ভালো ভালো শিক্ষা গ্রহণ এবং অতীতের সফলতা-ব্যর্থতাকে পুনর্মূল্যায়নের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সামনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে।


শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পুরাতনকে পিছনে ফেলে নতুন বছর সকলের জন্য শুভবার্তা বয়ে নিয়ে আসুক। পরিবর্তন ও উন্নয়ন সমৃদ্ধশীল দেশ গঠনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী পরিবার ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। সকলের প্রত্যাশা হউক দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার। সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি সিলেটে নতুন বছরে সকলের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হউক। নতুন বছরে সবার জন্য সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

No comments

Powered by Blogger.