গোয়াইনঘাটে পশ্চিম আলীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হোসেন আহমেদ আম্বিয়া


গোয়াইনঘাট প্রতিনিধিঃ 

 সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায়ও শুরু হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের গুঞ্জন। উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নেও নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। আসন্ন ১০নং পশ্চিম আলীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক হোসেন আহমেদ আম্বিয়া।


হোসেন আহমেদ আম্বিয়া'র বাবা মরহুম রহমত উল্যাহ সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি জনগণের সেবক হিসেবে পুরো উপজেলা ব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত হয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিলেন বলে সর্বস্তরের জনগণ অভিমত ব্যক্ত করেন। তাই তাঁরা আসন্ন ১০নং পশ্চিম আলীরগাঁও ইউপি নির্বাচনে মরহুম সাবেক ভাইস চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান হোসেন আহমেদ আম্বিয়া'কে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান । 


১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক হোসেন আহমেদ আম্বিয়া জানান, ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, বিশেষ করে সেই কারণেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি মাত্র। সেই সাথে আমার বাবার সুনাম ধরে রাখার জন্য সকলের সমর্থন ও দোয়া প্রার্থনা করছি। তিনি আরো জানান, আসন্ন নির্বাচনে জয়যুক্ত হয়ে এলাকার অবহেলিত মানুষসহ সর্বস্তরের জনগনের সেবা করতে চাই। নবগঠিত এই ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করাসহ দুর্নীতি ও সকল অপকর্ম বন্ধের জন্য কাজ করবো এবং জনগণের প্রকৃত সেবক হয়ে নিষ্ঠার সাথে কাজ করবো, ইনশাল্লাহ্। আমি মনে প্রাণে বিশ্বাস করি ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন।


প্রভাষক হোসেন আহমেদ আম্বিয়া ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া (জুলাই) গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

No comments

Powered by Blogger.