উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিনের বাড়িতে মন্ত্রী ইমরান আহমদ


 গোয়াইনঘাট প্রতিনিধি::

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও আলোচনা সভা শেষে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রাকালে নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের উপজেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিনের ছেলে নাহিদ সুবহানের নিমন্ত্রণে উনার বাড়িতে আজ সন্ধ্যার পর উপস্থিত হন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'কে সাদর সম্ভাষণ ও ফুলেল শুভেচ্ছা জানান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, ৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বেলাল আহমদ ও নাহিদ সুবহান।

এ সময় সাথে ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান, আলাজুর রহমান প্রমুখ।

No comments

Powered by Blogger.