"গোয়াইনঘাট নন্দিরগাঁও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ৪৪-হাজার টাকা অার্থিক অনুদান প্রদান।"

 সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট  ::

গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দিনমজুর কামালের চোখের অপারেশন করানোর জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।৩০শে  আগষ্ট রবিবার বিকালে অপারেশনের জন্য ঢাকায় যাওয়ার পুর্বে অপারেশনের খরচ বাবদ নগদ ৪৪০০০(চুয়াল্লিশ হাজার) টাকা প্রদান করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন গ্রামের প্রধান মুরব্বি চান মিয়া,সাবেক মেম্বার হারুনুর রশিদ, নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসার সুপার কারী মাও.মুজিবুর রহমান,মাস্টার বদরুল ইসলাম,ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি আহমেদ ফয়েজ উদ্দিন, আব্দুল জব্বার,মুরব্বি সুরুজ আলী, আলিম উদ্দিন, আব্দুস সালাম লিটু,শফিকুর রহমান,ইসমাইল আলী,খোয়াজ আলী,মাস্টার ফয়েজ আহমদ,হাফিজ আমির উদ্দিন, সিরাজ উদ্দিন, সাজ্জাদ মিয়া,শেখ উদ্দিন প্রমুখ।

No comments

Powered by Blogger.