গোয়াইনঘাটে ৬ নং ফতেপুর ইউ/পি-র গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ পরিষদের মাসিক সভা"
সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ
২৯-৮-২০ইং(শনিবার)ঐক্য,সেবা,সততা এই শ্লোগান কে সামনে রেখে ৬নং ফতেহপুর ইউ/ পিরগ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সমিতির মাসিক সভা চৌগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় করোনাভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা মুলক বিভিন্ন দিক নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
সভাপতি জলুর মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উক্ত সমিতির সভাপতি ডাক্তার ফরিদ আহমদ শমীম সাহেব বলেন দেশের ক্লান্তি লগ্নে মহামারি করোনাভাইরাসে যখন মানুষকে গৃহ বন্দি করে রেখেছে ঠিক সেই সময় শহরের বড় বড় ডাক্তাররা করোনার ভয়ে চেম্বার বন্ধ করে নিজে বাচার জন্য আড়ালে চলে গেছেন, কিন্তু আমরা গ্রাম ডাক্তাররা করোনাভাইরাসকে ভয় না করে মানুষের সেবা করতে পিছপা হইনি, সেবার দরজা সব সময় খুলা রেখেছি।
ডাক্তার শফিকুর রহমান শফিক এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ডাক্তার ইব্রাহিম আলি, ডাক্তার আমের আলী, ডাক্তার সাইফুল ইসলাম, ডাক্তার মানিক মিয়া সহ অন্যান্যরা।
উপস্তিত সকলে ডাক্তারদের উদ্বেশ্যে বলেন যেকোন মহামারি আসুক সকলকে ধর্য্যের সাথে মুকাবেলা ও চিকিৎসা সেবা প্রধান করতে হবে।
আরো উপস্থিত ছিলেন ডাক্তার মনির উদ্দিন, ডাক্তার মাহবুবুর রহমান, ডাক্তার রাশেদ মিয়া, ডাক্তার সিদ্দিকুর রহমান ও ডাক্তার ইউনুস আলী।
পরিশেষে সকলে সুসাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

No comments