বিএনপি নেতা এম এ হকের মৃত্যুতে প্রবাসী কল্যান মন্ত্রীর শোক প্রকাশ।

সৈয়দ হেলাল আহমদ বাদশা :: সিলেট জেলা বি এন পি’র সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ,এমপি।

গত এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, এম এ হক একজন বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। রাজনৈতিক অঙ্গনে অবদানের কারণে তিনি সিলেট বাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

No comments

Powered by Blogger.