আমন্ত্রণ টিভির এডসেন্স লেটার খোলার উদ্ভোদন করেন মাওলানা শাহিদ আহমদ।

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশের জনপ্রিয় একটি দ্বীনি কণ্ঠস্বর, সত্যের সন্ধানে সবসময় সবখানে "আমন্ত্রণ টিভি"র (আমেরিকা থেকে পাঠানো) এডসেন্স লেটার কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে গত ০৮-০৭-২০২০ ইং।

আজ ০৯-০৭-২০২০ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪-০০ টায় সিলেটের এক অভিজাত হোটেলে চিঠিটি খোলে উদ্ভোদন করেন সবুজকুড়িঁ শিল্পীগুষ্টির পরিচালক ও ফুলতলী ছাহেব বাড়ির ঘনিষ্ঠ ব্যক্তিত্ব হযরত মাওলানা শাহিদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রণ টিভির ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ হুমায়ুন রশীদ এবং ডিরেক্টর আলমগীর আহমদ।

এসময় মাওলানা শাহিদ আহমদ বলেন যারা এই ইসলামিক চ্যানেলের সাথে সম্পৃক্ত সবাইকে মোবারকবাদ। আপনারা কাজ চালিয়ে যান মহান আল্লাহ কবুল করবেন এবং আরও সফল হবেন ইনশা আল্লাহ।

এসময় ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ হুমায়ুন রশীদ বলেন আমন্ত্রণ টিভির সকল প্রতিনিধি, দর্শক, শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার ফলস্বরূপ এই এডসেন্স লেটার। সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দ্বীনের এই অল্প খেজমত সবসময় জারি রাখতে পারি।

ব্যক্তব্যে ডিরেক্টর আলমগীর আহমদ বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করতেছি একমাত্র সুন্নীয়তের প্রচার ও প্রসারের লক্ষ্যে। যারা ইউটিউব, ফেসবুক, সহ সকল প্রকার অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদেরকে সহযোগীতা করেছেন সবার সুনজরের কারণেই আমাদের আজকের সফলতা। সবসময় সকলের সহযোগীতা একান্ত কাম্য।

ইউটিউব চ্যানেল লিংক-
http://www.youtube.com/AmontronTV
ফেসবুক পেইজ লিংক-
https://www.facebook.com/AmontronTV/

No comments

Powered by Blogger.