"ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুলের সাক্ষাৎকার"

সৈয়দ হেলাল আহমদ বাদশা::- আজ বেলা ৩'০০ ঘটিকার সময় ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নন্দিরগাঁও ইউ/পির সুযোগ্য চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল অনলাইন বাংলা নিউজ টিভি-চ্যেনেলে সাক্ষাৎকার প্রদান করেন।
 সাক্ষাৎকারে তিনি গোয়াইনঘাট উপজেলার করোনা মহামারির, বন্যার ভয়াবহ পরিস্থিতি ও হতদরিদ্র সাধারণ মানুষের জীবনে ধন্যতার প্রভাব বিস্তারের অসহায়ত্বের কথা তুলে ধরেন।
 তিনি বলেন করোনা ও বন্যা সময় সাপেক্ষে শেষ হলেও নিম্নমধ্যবিত্ত সাধারণ মানুষের কর্মসংস্থান ও আর্থিক অনটনের প্রভাব হবে দীর্ঘস্থায়ী। হতদরিদ্র সাধারন মানুষ যদিও এখন তার ফল বুঝতে পারতেছে না, যার মূল কারণ ঘরে বরো ফসল ও বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ ত্রান সহায়তা ও ত্রান বিতরণ।
 তিনি আরো বলেন এবারের উপর্যুপরি বন্যায় গোয়াইনঘাট উপজেলার কৃষকরা আছেন খুবই হতাশা, বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কৃষকরা বীজতলায় বীজ ফেলতে পারেন নাই। তাই অগ্রাহায়ণ মাসের ফসল তোলা কৃষকের জন্য খুবই কঠিন। তখনই গোয়াইনঘাট  উপজেলা পড়তে পারে খাদ্যসংকটে।
 তিনি বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির গোয়াইনঘাট  উপজেলার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

x

No comments

Powered by Blogger.