"গোয়াইনঘাটে ঈদুল আযহা উপলক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের কুরবানীর হাট পরিদর্শন"

সৈয়দ হেলাল আহমদ বাদশা::- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  আজ প্রথম দিনে, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খানের নির্দেশে উপজেলা মেডিকেল টিম বেলা ২ ঘটিকার সময় স্থানীয় তোয়াকুল বাজারে কোরবানির পশুর হাট মনিটরিং করেন। পরিদর্শনে হাটে সুস্থ সবল গবাদিপশু  দেখে  ক্রেতাদেরকে ক্রয় করার পরামর্শ দেওয়া হয়, পাশাপাশি সুস্হ ও রোগাক্রান্ত গবাদি পশু চিহ্নিত করা হয় ও অসুস্হ গবাদিপশুকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।

মনিটরিং এ ছিলেন প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা,ডাঃ কামরুল আলম চৌধুরী,উপ-সহকারি প্রানীসম্পদ কর্মকর্তা লাবনি রানী বিশ্বাস,মনির উদ্দিন।লাইভ ষ্টক সার্ভিস প্রোভাইডার জাকির হোসেন, এ আই টেকনিশিয়ান ইকবাল আহমদ হিরা, উস্তার আলী।

স্বাস্হ্য বিধি সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে  উপস্হিত ছিলেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মো: খালেদ আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ।

No comments

Powered by Blogger.