কোভিড -১৯ মোকাবেলায় গোয়াইনঘাটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল

সৈয়দ হেলাল আহমদ বাদশা::
কোভিড-১৯ মোকাবেলায় এলজিএসপি-৩ এর অর্থায়নে   নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ০৭ নং নন্দিরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আজ মাস্ক,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।
বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।
উপস্হিত আছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ০৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ আহমদ , গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, সিলেট জেলা তাতী লীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলাজুর রহমান, নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাহমুদ শাহিন,উপজেলা ছাত্রলীগ নেতা ইয়ামিন উদ্দিন,ইউপি সদস্য রহিম উদ্দিন,আপ্তাব আলী সহ বিভিন্ন ওয়ার্ডের মুরব্বিয়ান বৃন্দ।

No comments

Powered by Blogger.