গোয়াইনঘাট জৈন্তা কোম্পানীগঞ্জ বন্যার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরীর আহ্বান।

সৈয়দ হেলাল আহমদ বাদশা::
 গোয়াইনঘাট উপজেলার সাবেক দুইবারের সফল জননন্দিত চেয়ারম্যান সিলেট জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেন গোয়াইনঘাট জৈন্তা কোম্পানীগজ্ঞের সাধারণ ও নিম্ন আয়ের মানুষজন ভয়াবহ সংকটময় ক্রান্তিকাল পার করছে।

মহামারী করোনা আর মুহ মুহ বন্যার আক্রমণে বিপর্যস্ত বিপন্ন দিশেহারা মানুষ। স্মরণকালের আরো একটি ভয়াবহ বন্যার কবলে গোয়াইনঘাট জৈন্তা ও কোম্পানীগজ্ঞ। এই বর্ষায় তৃতীয়বারের মতো মেঘালয়ের সুউচ্চ পাহাড়ের জলরাশি, অবিরাম বৃষ্টি, জলাবদ্ধতা সবকিছু মিলে গোয়াইনঘাটে জৈন্তা, কোম্পানীগজ্ঞের মানুষ প্রতিনিয়ত কঠিন জীবন সংগ্রামে অবতীর্ণ। একদিকে নিজের জীবন, বাড়িঘরসহ ঘরের শেষ সম্বল টুকু টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত। অন্যদিকে দৈনিক আহার, গৃহপালিত গরু হাঁস-মুরগি নিরাপদ সংরক্ষণ, মহামারী করোনার আতঙ্ক সবকিছু মিলে চতুর্মুখী বিপদের সংকটময় মুহূর্তের এক ভয়াল ক্রান্তিকাল অতিক্রম করছে। কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে বন্যা কবলিত মানুষজন।

বন্যা কবলিত মানুষের কঠিন এই সংকটময় মুহূর্তে সরকারের সাথে সাথে উপজেলা সমুহের বিত্তবান ও জনপ্রতিনিধিদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। আল্লাহ যেন সবাইকে মনের সাহস, কঠিন অধ্যবসায়, সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে সকলকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেন।

No comments

Powered by Blogger.