কাউন্সিলর আজাদ রাজা জিসি হাই স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লায়েকের অভিনন্দন।

সৈয়দ হেলাল আহমদ বাদশা :: সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের টানা চার বারের নির্বাচিত জননন্দিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রাজা জিসি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আশরাফ জামিল লায়েক তাকে অভিনন্দন জানান।

গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিলেট সদর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ অভিভাবক সদস্য সনুওয়ার খানের প্রস্তাব ও উপস্হিতিতে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দের সর্বসম্মত সমর্থনে কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে সভাপতি নির্বাচিত করেন প্রিজাইডিং অফিসার।

যা গত ২৫ জুন (বৃহস্পতিবার) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন প্রদান করে।

No comments

Powered by Blogger.