নন্দিরগাঁও ইউ/পির বন্যা কবলিত মানুষের পাশে চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল | আমন্ত্রণ বাংলা

গোয়াইনঘাট প্রতিনিধি :: দেখতে দেখতে মাত্র কয়েকঘন্টার ব্যবধানে গোয়াইনঘাট উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং স্থানীয় ভারী বর্ষণের ফলে গোয়াইনঘাট উপজেলায় বন্যার পানি প্রকট আকার ধারণ করেছে। উপজেলার প্রধান গোয়াইন সারি এবং পিয়াইন নদীর বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে গোয়াইনঘাট উপজেলার কয়েকটি ইউনিয়ন সেগুলো পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, আলীরগাঁও লেঙ্গুড়া, রুস্তমপুর, তোয়াকুল ও নন্দিরগাঁও ইউনিয়ন। বিচ্ছিন্ন হয়েছে বেশ কয়েকটি প্রধান যোগাযোগ ব্যবস্থা। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম। সাধারণ লোকজন গবাদি পশু নিয়ে আতঙ্কে আর বিপন্ন আছেন। দেখা দিতে পারে গবাদি পশুর খাদ্য সংকট। তাৎক্ষণিকভাবে ৭ নং নন্দিরগাঁও ইউ/পি চেয়ারম্যান জননেতা এস কামরুল হাসান আমিরুল চলে যান বন্যা কবলিত মানুষের পাশে। পরিদর্শন করেন ক্ষতির সম্ভাবনাময় রাস্তা ও আশেপাশের গ্রাম গুলো। সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে পরামর্শ এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ রক্ষায় পাশে থাকার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যার দুর্যোগ মোকাবেলায় উনারা প্রস্তুত রেখেছেন উপজেলার সবকয়টি আশ্রয়কেন্দ্র।
উপজেলা প্রশাসন আরো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব মাননীয় ইমরান আহমদ এমপি মহোদয় সার্বক্ষণিক গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত মানুষের মনিটরিং করছেন এবং সরকারে উর্ধতন কতৃপক্ষকে অবগত করছেন।

No comments

Powered by Blogger.