এই প্রথম শাহজালাল (রহ.) এর মাজারের ওরস হচ্ছে না !

আমন্ত্রণ বাংলা ডেস্ক ::  মহামারি করোনাভাইরাসের কারণে এবার হযরত শাহজালাল (রহ.)-এর ৭০১তম বার্ষিক ওরস উদযাপন করা হবে না।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শাহজালাল (রহ.) এর অফিসে এক বৈঠক শেষে শাহজালাল (রহ.) দরগাহ অফিসে একটি লিখিত বক্তব্য পাঠ করে এমন ঘোষণা দেন দরগাহের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান।

৭০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনোও মহামারির কারণে ওরস মোবারক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে না বলে জানানো হয় ।
বর্তমান করোনার কঠিন পরিস্থিতিতে ৭০১তম ওরস বন্ধ রাখা হচ্ছে। আগামী ১১ ও ১২ জুলাই মাজারের বার্ষিক ওরস হওয়ার কথা ছিল।

সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার জন্যে। আল্লাহ তায়ালা সবকিছুই পারেন। তিনি সর্বশক্তিমান।
যাক- উরুসের নামে শিরক, বিদয়াত, অশ্লীলতা, মদ, গাঞ্জা, নারী-পুরুষের অবাধ মেলামেশার মহাসম্মেলন হতে এবার রক্ষা পেলো, সুলতানে সিলেট হযরত শাহজালাল রহ: পবিত্র মাকবারাহ। আলহামদুলিল্লাহ।


তবে,সাময়িক নয়,  উরুসের নামে ভন্ডামী চিরতরে বন্ধ করা হোক।

(বি: দ্রষ্টব্য - উরুসের ইতিহাস ৭০০ বছরের নয়! সাম্প্রতিক সময়ের ৫০/১০০ বছরের।)

No comments

Powered by Blogger.