তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরাধীন ২৭ নং ওয়ার্ডের ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র কেন্দ্র ঘোষিত মাহে রামাদান উপলক্ষে দেশব্যাপী গরিব-দুঃখী, অসহায় মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৭ নং ওয়ার্ডের ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আজ ১০ মে, সোমবার, বিকাল ৪ ঘটিকার সময় নগরীর আলমপুরস্থ হযরত শাহজালাল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান সাকের।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযের সহ অফিস সম্পাদক মিনহাজুল ইসলাম নিয়াজ, অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট'র সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব জাহিদ,সিলেট মহানগরীর সদস্য আরিফ মাহমুদ জামি, তোফায়েল শাহ, ২৭নং ওয়ার্ড সভাপতি সাইদুল ইসলাম দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান, আরকান খান মোহন, সহ প্রচার সম্পাদক আলমগীর আহমদ, সদস্য আতিকুর রহমান, মারজান আহমদ, নাইমুল হাসান প্রমুখ।

No comments