গোয়াইনঘাট পূর্ব আলীরগাঁও ইউনিয়নের, দলীয় মনোনয়ন নিয়ে-ই জনসেবা করতে চান আবুল কাশেম
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত। তিনি উপজেলা আওয়ামিলীগ নেতা এবং সাবেক ছাত্রনেতা, অবিভক্ত ৫নং আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং এলাকায় প্রায় ৩ যুগ থেকে মানুষের সেবায় কাজ করে আসছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে রয়েছে তার অন্তরঙ্গ ভাব। সদা হাস্যোজ্জ্বল রঙ্গ রসে কথা বলে খুব সহজে মানুষের মনে স্থান করে নিতে পারেন, এটা তাঁর বিশেষ একটা গুণ। অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। সেই সুবাদে ইউনিয়নের অনেক উন্নয়ন কাজও করিয়েছেন। বিভিন্ন মানুষের সাথে তৈরি হয়েছে সুসম্পর্ক। সাধারণ দিনমজুর মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে রয়েছে তাঁর অনেক মিল, রয়েছে বড় একটা ভোট ব্যাংক। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় ও ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।
আওয়ামিলীগ চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বলেন, দলের প্রতি আছে আমার অগাধ বিশ্বাষ, আমার প্রতিও দলের।
বিগত উপনির্বাচনেও আমি দলীয় মনোনয়ন পেয়েছিলাম। বর্তমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ইনশাআল্লাহ আমি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দলীয় মনোনয়ন পাব। দলের ভাবমূর্তি ঠিক রেখে আগামী ইউ/পি নির্বাচনে আমি-ই বিজয়ী হব ইনশাআল্লাহ।

No comments