গোয়াইনঘাটে গ্রামবাসীর মতামত ও দোয়া নিয়ে ইউ/পি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আবুল কালাম আজাদ
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, পরগনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক, অভিযাত্রিক ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক,জৈয়িন্তা কেন্দ্রীয় পরিষদ পশ্চিম জাফলং ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ(এমএসএস) আগামী ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ১৩ নভেম্বর ,২০২০ ইং, শুক্রবার তাঁর নিজ গ্রামবাসীর মতামত ও দোয়া নিয়েছেন।পর্যায়ক্রমে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সকল গ্রামের সাথে মতবিনিময় ও পরামর্শ সভা করবেন বলে জানান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী।

No comments