সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আবাসিক এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার মালামাল ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের আবাসিক ভবনের একটি কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান। ওই কক্ষে হেলাল আহমদ নামে একজন নাইট গার্ড থাকতেন। ঘটনার সময় হেলাল বাহিরে থাকায় তালা ভেঙ্গে হাসপাতাল ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিদর্শন করে চলে যায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অগ্নিকান্ডের ঘটনা প্রাথমিকভাবে ফ্রিজে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তিনি বলেন এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যা নাইট গার্ড হেলালের ব্যক্তিগত আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী। তবে স্থানীয় লোকজন জানান যথাসময় আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেল হাসপাতাল।
No comments