মৌলভীবাজার সরকারি কলেজ তালামীযের "দায়িত্বশীল বৈঠক-২০২০" সফলভাবে সম্পন্ন।

মৌলভীবাজার প্রতিনিধিঃ 

 "আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মেধাবী, দক্ষ, পরোপকারী, মানবিক যোগ্যতা সম্পন্ন ছাত্রনেতা হতে হবে"

----জায়েদ আহমদ চৌধুরী।


অদ্য ০৮/১০/২০২০ইং, বৃহস্পতিবার, সকাল ১০.০০ ঘটিকায়, প্যারামাউন্ট জব কেয়ার সেন্টার-এর হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা দেলোয়ার হোসেন শিবার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা রাশেদ আহমদ এর সঞ্চালনায়, সহ-অফিস সম্পাদক আশরাফুল আলম আজাদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।


উক্ত দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সংগ্ৰামী ছাত্রনেতা জায়েদ আহমদ চৌধুরী বলেন, তালামিযে ইসলামিয়া কর্মীদেরকে মানবিক মূল্যবোধ অবক্ষয় রোধে কাজ করতে হবে। 

নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে সমাজ তথা রাষ্ট্রের জন্য কল্যাণকর কিছু করতে হবে। সুশিক্ষা ব্যক্তিকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। নৈতিকতা মানুষের জীবনকে সুন্দর, সাবলীল, সমৃদ্ধ ও উজ্জ্বল করে তোলে। একজন মানুষ সৎ,আদর্শ, চরিত্রবান, আল্লাহভীরু, দেশপ্রেমিক ও দায়িত্বশীল হয়ে উঠে। বর্তমান সমাজে নৈতিক শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। নৈতিকতা হলো ব্যক্তি জীবনের শ্রেষ্ঠ সম্পদ।

তিনি আরোও বলেন, তালামীযে ইসলামিয়ার প্রত্যেক দায়িত্বশীলকে আপাদমস্তক আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে এবং অন্য কেও সেই পথে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে। একজন ছাত্রনেতাকে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মেধাবী, দক্ষ, পরোপকারী, মানবিক যোগ্যতা সম্পন্ন ছাত্রনেতা হতে হবে।

আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রাহঃ) আমাদেরকে ইসলামের যে সঠিক পথ হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন সেই অনুযায়ী আমল করে জীবনকে পরিচালনা করা অত্যাবশ্যক। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো- মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া। আর ইসলামি শিক্ষার মূল ভিত্তি হলো- তাওহীদ, রিসালাত, আখিরাত। যার মধ্যে পরকালের ভয় থাকে এবং তার দ্বারা খারাপ কাজ হতে পারে না। 


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের আহ্বায়ক ছাত্রনেতা এম.এ জলিল।   বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা তালামীযের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকুর রহমান সাদিক, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা তালামীযের সভাপতি শাহেদুল ইসলাম। তালামিযে ইসলামিয়া মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সারওয়ার জাহান লিমান, অর্থ সম্পাদক বদরুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ, ইংরেজি বিভাগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম আজাদ, রাশেদুজ্জামান রুবেল, মিলকান আহমদ, জাকারিয়া হোসেন ইমন, বাংলা বিভাগের সাবেক সভাপতি মারুফুর রহমান ইমন, অর্থনীতি বিভাগের আহ্বায়ক হাফিজুর রহমান, গণিত বিভাগের আহ্বায়ক কামরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সদস্য নুরুল ইসলাম, তালামীযে ইসলামিয়া দ্বাদশ শ্রেণীর সহ-সাধারণ সম্পাদক মোজাক্কির আহমদ প্রমুখ। 

মৌলভীবাজার সরকারি কলেজ তালামীযের সভাপতি দেলোয়ার হোসেন শিবারের সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

No comments

Powered by Blogger.