মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনায় আপার কাগাবলা ইউনিয়নে ১০০ টি টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন


 প্রতিবেদক: মারুফুর রহমান, 
মৌলভীবাজার জেলা প্রতিনিধি -


মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আপার কাগাবলা ইউনিয়নে ১০০ টি টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন হয় ১১ অক্টোবর ২০২০ ইং, রবিবার সকাল ১১ ঘটিকায় বিন্নিগ্রাম শাহজালাল লতিফিয়া মাদরাসায় মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানির জন্য ১০০ টি টিউবওয়েল কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয মাওলানা আলাউর রহমান টিপু।


উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি কাজী মাওলানা আব্দুল মুছাব্বির, বিন্নিগ্রাম শাহজালাল লতিফিয়া মাদরাসার পরিচালক হাফিয মোঃ দুধু মিয়া, ইউনিয়ন আল ইসলাহ সভাপতি ক্বারী ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, ইউনিয়ন তালামীয সভাপতি মোঃ গিয়াস উদ্দিন রাফি, সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্ট মৌলভীবাজার এর দায়িত্বশীল জুবায়ের আহমদ রাজু, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, বিন্নিগ্রাম শাখার সভাপতি মোঃ আব্দুস সুবহান, মাওলানা ফয়জুর রহমান, হাফিয আব্দুল হাকিম, ক্বারী শাহজাহান আহমদ, উক্ত টিউবওয়েল কাজের উদ্যোগ গ্রহণকারী হাফিয মোঃ কামরুল হাসান ইমরান প্রমুখ।

No comments

Powered by Blogger.