"গোয়াইনঘাটে এম মোহাম্মদ আলী ইউ/পি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী"
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাটঃঃ
প্রাণ সংহারী করোনা ভাইরাস মহামারির শেষ কবে—বিশ্ব জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আইন অনুযায়ী আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই। এছাড়া জেলা পরিষদের নির্বাচনও করতে হবে আগামী বছরের শেষ দিকে। আর উপজেলা পরিষদ ও পৌরসভার নির্বাচন হবে ২০২৪ সালে। এর আগে ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। সেই হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস পরেই হবে উপজেলা ও পৌরসভা নির্বাচন। উল্লেখ্য, উপজেলা ও পৌরসভা নির্বাচন ২০১৯ সালের মার্চে শুরু হয়ে কয়েক ধাপে শেষ হয়।ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ ও নির্বাচন শুরুর সম্ভাব্য হিসাব করলে ভোটের এখনো ২ থেকে ১০ মাস বাকি থাকলেও এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) প্রার্থীরা। দেশের কোনো কোনো এলাকায় এই তোড়জোড়ের ব্যাপকতা দেখা যায়। নানা সমীকরণে ভোটের মাঠে প্রভাব-প্রতিপত্তি থাকে এমন ভোটারদের বাড়িতে কেউ কেউ সার্বক্ষণিক যোগাযোগ রেখে নানা ধরনের উপহার পাঠাচ্ছেন। এখানেই থেমে থাকছেন না সম্ভাব্য প্রার্থীরা। তাদের তত্পরতা দেখলে মনে হতে পারে, আর কদিন পরেই যেন ভোট। ইউপি নির্বাচন সামনে রেখে বাড়ি, পাড়া-মহল্লা, হাট-বাজার ও রাজনৈতিক কার্যালয়গুলো এখনই প্রায় সরগরম। কোথাও কোথাও শুরু হয়ে গেছে নগদ অর্থের ছড়াছড়িও।
গোয়াইনঘাট উপজেলার ৮ন; তোয়াকুল ইউনিয়ন পরিষদ এখন পর্যন্ত প্রায় ডজন খানেক প্রার্থীর প্রতিদ্বন্ধীতার সম্ভাবনা রয়েছে। রয়েছে নতুন পুরাতন মুখ।খালেদ আহমদ তিনি বর্তমান চেয়ারম্যান, মোহাম্মদ লোকমান, জহির আহমেদ, রুহুল আমিন, হেলাল আহমদ, মনাফ মেম্বার, আজমল আলি,মতছির আলি (মখতই), শওকত আলী, আশরাফুল ইসলাম, শামসুদ্দিন মেম্বার, রিপন আহমদ এবং সর্বজন স্বীকৃিত,পূর্ব তোয়াকুলের সফল রাজনীতিবিদ, ক্লিন ইমেজের অধিকারী,তরুণ সমাজসেবী, ন্যায়পরায়ণ, ক্রীড়া প্রেমী, নিরঅহংকার, জলুরমুখ আদর্শ উচ্চবিদ্যালয়ের ৭ বারের সভাপতি,এম মোহাম্মদ আলী এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উনার মতামত ব্যক্ত করেছেন। তিনি ইউনিয়নবাসী সকলের কাছে দোয়া প্রার্থী।

No comments