বন্যার্ত ও পানিবন্দি মানুষের সুখ দুঃখের সাথী ইকবাল হোসেন ইমাদ


 সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাটঃ


কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের হাজারো যুব সমাজের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট সমাজ সেবক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদ প্রতিবারের মতো এবারও বন্যার্তদের খোঁজ খবর রাখতে সফর করছেন মানুষের ঘরে ঘরে। বার বার বন্যায় তলিয়ে যাওয়া এলাকা ও অসহায় কৃষকদের সুখ দুঃখের খবর রাখছেন নিয়মিত। তিনি ইতিমধ্যে পিপড়াখাই, লুবা হাওড়, ডাকাতিবাড়ী সহ বিভিন্ন বন্যার্ত এলাকা পরিদর্শন করেছেন। কৃষকদের কষ্টের গল্পগুলো শুনছেন খুব কাছে থেকে। তাদের কথা দিয়েছেন চেয়ারম্যান পদে জয়ী হলে হবেন সুখ দুঃখের চিরসাথী।


ডাকাতিবাড়ী গ্রামের স্থানীয় সচেতন যুবক নাছির উদ্দিন জানান- ইকবাল হোসেন ইমাদ সাহেব অামাদের বড় ভাই, অামাদের অাগামীর অভিভাবক। তিনি বিভিন্ন সময়ে বার বার অামাদের ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন। রমজান মাসে খাদ্য সামগ্রী বন্টন করেছেন। বন্যা হলেই তিনি অামাদের দেখতে চলে অাসেন। তিনি অামাদের সুখ দুঃখের চিরসাথী। অামরা তাকে অাগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

No comments

Powered by Blogger.