"গোয়াইনঘাটে খায়রুল আমিন এর মাতার মৃত্যুতে আহ্বায়ক লুৎফুর রহমানের শোক প্রকাশ"
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কমিটির অন্যতম সদস্য পাইকরাজ নিবাসী খায়রুল আমিনের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান।
আহ্বায়ক লুৎফুর রহমান তাঁর শোক বার্তায় রুহের মাগফেরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।
উল্লেখ্য,তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন।
শুক্রবার দিবাগত রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

No comments