গোয়াইনঘাট ৪ নং লেংড়ুয়া ইউ/পিতে জাতীয় শোক দিবস পালন"

সৈয়দ হোলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃঃ


গোয়াইনঘাটের ৪ নং লেংড়ুয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এ দেশের বঞ্চিত ও শোষিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য।

উপস্থিত ছিলেন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ ইউনিয়ন পরিষদ সদস্য গণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

No comments

Powered by Blogger.