গোয়াইনঘাট নন্দিরগাঁও ইউ/পি-তে ইউ,এন,ও নাজমুস সাকিবের পরিদর্শন ও পোশাক বিতরণ।
সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ
২৫ আগষ্ট(মঙ্গলবার) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমুহ পরিদর্শনের ধারাবাহিকতায় বেলা ৩-টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব নন্দিরগাও ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শনকালে গ্রাম পুলিশ মহিলা ও পুরুষদের মধ্যে পোশাক, রেনকোট বিতরণ করেন।
পরিদর্শন ও বিতরণ কালে ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ।

No comments