"আমাদের গ্যাস তোমাদের ফুটানি, কবিতার ছন্দে ছন্দে বৃহত্তর জৈন্তায় গ্যাসের দাবীতে, আজমান শরীফ"
সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ
আজমান শরীফ
সহকারী শিক্ষক (আই,সি,টি)
দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
( তারিখ১৪/০৭/২০২০)
আমাদের গ্যাস
তোমাদের ফুটানি?
জৈন্তিয়ার গ্যাস ছাড়া
কলকারখানা মোটেই চলেনি,
অনেকের হাড়িতে
ডালভাত ও জুটেনি।
দেশের প্রথম গ্যাস কূপ
আমাদেরই হরিপুরে,
সেই গ্যাস আমাদের না দিয়ে
এত দিন ভোগ করে কোন চতুরে??
উনিশ শ পঞ্চান্ন'তে আবিষ্কার
সাতান্ন'তে উত্তোলন ,
গ্যাস বঞ্চিত জৈন্তিয়াবাসী
এখনও করছে অশ্রুরোধন।
উনিশ শ আটাশি'তে ফেঞ্চুগঞ্জে
একাশি'তে গোলাপগঞ্জ,
উনষাটে ছাতকে
হয়েছিল কূপ খনন।
তারা গ্যাস পায় আমরা কেন
ষাট বছর ধরে করব রণ??
তবে স্বপ্ন দেখি চোখে
আশা জাগে বুকে,
স্বাধীনতার পর এই প্রথম
মন্ত্রী পেয়ে মহান সংসদে
আশার ভেলা ভাসাই চরম সুখে।
সেই উল্লাসে জৈন্তিয়াবাসী
এবার দুর্বার সোচ্চার ,
বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস চাই
জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী 'র নিকট
জৈন্তিয়াবাসীর আকুল আবদার।
আজমান শরীফ
সহকারী শিক্ষক (আই,সি,টি)
দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
( তারিখ১৪/০৭/২০২০)

Awesome
ReplyDeleteRight
ReplyDelete