"গোয়াইনঘাটে উপজেলা কৃষি কর্মকর্তার সরেজমিনে ভাসমান বেড ও ক্ষেতের মাঠ পরিদর্শন"
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাটঃ
আজ বেলা ৪ঃ০০ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল, নন্দিরগাঁও ইউ/পির নওয়াগাঁও গ্রামসহ ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড এর কৃষকদের দেওয়া কয়েকটি ভাসমান বেডে তৈরি ধানের চারা, ক্ষেতের প্রদর্শনী পরিদর্শন ও কৃষকদের সাথে সরাসরি কথা বলেন। কৃষকদের কৃষি ক্ষেতের প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহিত হতে নানা ধরনের পরামর্শ দেন। মাঠ পর্যায়ে কৃষকদের রবি শস্য ক্ষেতের প্রতি গুরুত্ব দিতে বলেন এবং রবিশস্য ক্ষেতের সুবিধা ও লাভের কথা কৃষকদের কাছে তুলে ধরেন।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোত্তালেব, সিলনিউজ বিডি.কমের গোয়াইনঘাট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমদ বাদশা, কৃষক সুহরাব উদ্দিন,তেরা মিয়া শামসুর রহমান রাজু চন্দ ও অন্যান্যরা।

No comments