"গোয়াইনঘাটে ইউ,এন,ও নাজমুস সাকিবের চমক-প্রদ সাস্হ্য সুরক্ষা অভিযানে টনক নড়লো জনতার"
সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট::
বর্তমান সময়ে করোনাভাইরাস শুধু সংবাদ পরিবেশনে,সাস্হ্য সুরক্ষা আইন পালনে সাধারণ মানুষের মাঝে নেই কোন তৎপরতা। দীর্ঘদিন কর্মহীন থাকায় সরকারের দেয়া করোনাভাইরাস সুরক্ষা আইন শিথিলযোগ্য হওয়ায় সাধারণ জনগণ হয়ে উঠেছে বেপোয়ারা।সাধারণ মানুষ পরিবেশকে করে তুলেছে স্বাভাবিক। ঠিক তখনই গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা আইন পালনের জন্য জনসচেতনতা বৃদ্ধিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৫টার দিকে সালুটিকর – গোয়াইনঘাট সড়কের গোয়াইনঘাট সরকারি কলেজের সামনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব। অভিযানের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) একে এম নুর হোসেন নির্ঝর। এ সময় শতাধিক শিশু, কিশোর ও নারী-পুরুষের মাঝে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।মুখে মাস্ক না পরার অপরাধে ১৯ টি মামলায় ৩৬ জন পথচারীকে ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব জানান, জনগণের মধ্যে মাস্ক না পরার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে আমাদের এই অভিযান আব্যহত থাকবে।
সাধারণ মানুষ করোনা ভাইরাস সংক্রমণ ও স্বাস্থ্য সুরক্ষা আইন পালনের কথা ভুলে গেছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ ছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন সর্বমহলে পালন হচ্ছে না।
এলাকাবাসী ও সচেতন মহল স্বাস্থ্য সুরক্ষা আইন পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের এই চমকপ্রদ অভিযানের জন্য সাধুবাদ জানান, উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা আইন পালনের জন্য অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন।

No comments