বাংলাদেশে ১লা আগস্ট পবিত্র ঈদ-উল আদ্বহা উদযাপিত হবে-আমন্ত্রন টিভি

আমন্ত্রণ বাংলা ডেস্কঃ 
বাংলাদেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১লা আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠকে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১ আগস্ট (শনিবার) উদযাপিত হবে পবিত্র ঈদুল আদ্বহা।


জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নেসাব অনুজায়ী ওয়াজিব আদায় করতে পশু কোরবানি দেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আদ্বহা উদযাপিত হবে ৩১ জুলাই। আর তার আগের দিন হবে পবিত্র হজ্ব ।

No comments

Powered by Blogger.