গোয়াইনঘাট উপজেলা বাসীকে নাছির উদ্দিনের ঈদ শুভেচ্ছা"

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট,সিলেট::

বছর ঘুরে আবারও বিশ্ব মুসলমানদের জন্য রহমত বরকত ভ্রাতৃত্ববোধের মেলা বন্ধন নিয়ে বিশ্ব মুসলিমের মাঝে হাজির হলো পবিত্র ঈদুল আযহা/ কোরবানীর ঈদ। এটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম সর্ববৃহৎ ধর্মীয উৎসব।

 ০৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন
ধনী,গরিবের বৈষম্য কমাতে ধনীরা তাদের সম্পদ থেকে পশু কুরবানীর মাধ্যমে গরীবদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উত্তম মাধ্যম পবিত্র ঈদুল আজহা। মনের মাঝে লুকিয়ে থাকা হিংসা অহংকার ধনী গরীবের ব্যবধান বিসর্জন দেয়াই হচ্ছে ঈদ- উল- আযহার প্রকৃত শিক্ষা। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মানে হাসি-খুশি,ঈদ মানে আনন্দ-উল্লাস, ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা।

পবিত্র ঈদুল আযহার শুভ বার্তা সবার জীবনে আসুক, ছড়িয়ে দিক রহমতের আলো বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

এ প্রত্যাশায় সম্মানিত উপজেলাবাসী-সহ দেশে -বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ-কে জানান পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

No comments

Powered by Blogger.